বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

‘শাহিন ১১০ শতাংশ ফিট’ – সুখবর দিলেন রমিজ রাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের জন্য বড় সুখবর দিলেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের জন্য তিনি নেদারল্যান্ডস সিরিজ, এশিয়া কাপ, ইংল্যান্ড সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজ মিস করেছেন।  

২২ বছর বয়সী পাকিস্তানি পেসার এখন ইংল্যান্ডে পুনর্বাসনে প্রক্রিয়ায় আছেন। তার ইনজুরির বর্তমান অবস্থা নিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ‘ডন নিউজ’কে বলেছেন, ‘দুই দিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছে। খুব ভালো উন্নতি হয়েছে। ওর চিকিৎসকেরা আমাকে ভিডিও পাঠিয়েছেন। এই মুহূর্তে ৯০ শতাংশ ঠিকঠাক। তারা আশা করছেন বিশ্বকাপের আগে প্রস্তুত হয়ে যাবে। ‘

২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। পিসিবি প্রধান আরও বলেছেন, ‘হাঁটুর চোট খুব স্পর্শকাতর ব্যাপার। আমাদের মত হচ্ছে- সে ১১০ শতাংশ ফিট না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নেব না। তবে আমি যখন শাহিনের সঙ্গে কথা বলেছি, সে বলছিল যে ১১০ শতাংশ ফিট হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও খেলতে চেয়েছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit