বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

পশ্চিমতীরে ইসরাইলের হামলায় ২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বাহিনীর অভিযানের সময় এই হামলার ঘটনা ঘটে।

শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহত দুজনের বয়সী ১৭ বছর। তাদের নাম আহমাদ মোহাম্মদ দারাগমেহ ও মোহাম্মদ আস-সুয়াস।

এই ইসরাইলি অভিযানে আরও অন্তত ১১ জন আহত হয়েছে। যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরের দিকে ইসরাইলি সেনারা ক্যাম্পে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে ইসরাইলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/০৮.১০.২০২২/ রাত ৮.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit