মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

কর্মসূচি শেষ করলেন নুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলসহ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে অবস্থান নেন নুরুল হক নুর। শনিবার শতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে আদালতের গেটের পাশে বসে পড়েন নুরসহ অন্যরা।

এসময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়।

নুরুল হক নুরু আরো বলেন, আমরা এখানে অবস্থান নিয়ে বলেছিলাম যে, অন্যায়ভাবে আমাদের সহযোদ্ধাদের যদি কারাগারে পাঠানো হয়, তাহলে আমাদেরও কারাগারে পাঠানো হোক। আমরা স্বেচ্ছায় কারাগারে যেতে রাজি। আমাদের বিজ্ঞ আইনজীবীরা আদালতের প্রতি আস্থা রেখেছেন। তারা আমাদের অনুরোধ করেছেন, আমরা যে কোর্ট প্রাঙ্গণে এসেছি তা বিচারকদের সর্বোচ্চ পর্যায় জানে। বিচারকরা তাদের (যারা আটক হয়েছেন) প্রতি অন্যায় করবেন না। ন্যায় বিচার করা হবে। আমরা যেন কর্মসূচি সংক্ষিপ্ত করে চলে যাই।

অবস্থান কর্মসূচি নিয়ে তিনি বলেন, গতকাল আমাদের ছাত্র বন্ধুদের আটক করা হয়েছে। তাদের উদ্বিগ্ন অভিভাবক তাদের (আটকদের) মুক্তির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। তাই আমরা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি শেষ করেছি। গতকাল শুক্রবার ঢাবি থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit