বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুতে একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে জ্বালানি ট্যাংকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর রয়টার্সের।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগে ওই বিস্ফেরণের ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও উল্লেখ করা হয়নি। ভিডিও ফুটেজে দেখা গেছে, কের্চ প্রণালীর রেল সেতুর একটি ট্রেনের জ্বালানি ট্যাংকে আগুন জ্বলছে। পাশের সড়ক সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

ইউক্রেনে সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য সেতুটি ব্যবহার করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থার বরাত দিয়ে ক্রিমিয়ার প্রধানের এক উপদেষ্টা বলেন, আগুন নেভানোর কাজ চলছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিমিয়ার এই সেতুটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি মূল লক্ষ্য বলে মনে করা হয়।

২০১৪ সালে মস্কোর সঙ্গে ক্রিমিয়া সংযুক্ত হওয়ার ৪ বছর পর ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কের্চ প্রণালীর উপর সেতুটি উদ্বোধন করেন।

এই ক্রসিংটি ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১০০ মাইলেরও বেশি দূরে।  সেতুর নিচ থেকে একটি সুপরিকল্পিত হামলার কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলেও মনে করা হচ্ছে

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit