বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

জেলেনস্কিকে একহাত নিল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। খবর তাসের।

তিনি আরও বলেছেন, জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর যে আহ্বান জানিয়েছেন তা থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে, ইউক্রেনে সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছিল। জেলেনস্কি শুক্রবার অস্ট্রেলিয়ার একটি থিংকট্যাংকে ভিডিও কলে যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় ন্যাটো জোটের প্রতি ওই আহ্বান জানান।

তিনি বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিচ্ছে তা প্রতিহত করার জন্য ন্যাটোর উচিত রুশ পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালানো। জেলেনস্কির দাবি, ন্যাটো যদি আগামী এ কাজ না করে তাহলে তাকে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার শিকার হতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় কিয়েভ সরকারের প্রতি ওয়াশিংটনের বেপরোয়া সমর্থনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যখন পরমাণু অস্ত্র ব্যবহারের কথা উঠবে তখন রাশিয়া চুপচাপ বসে থাকবে না এবং এ ব্যাপারে কিয়েভের বেপরোয়া আচরণ মুখ বুজে সহ্য করবে না

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit