বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারেনি নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ক্রাইস্টচার্চে শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন।

পাওয়ার প্লেতেও বেশি রান তুলতে পারেনি স্বাগতিকরা। প্রথম ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান তুলে কিউইরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই কিউই শিবিরে আঘাত হানে পাকিস্তান। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ফিন এলেনকে কট এন্ড বোল্ড করেন পেসার মোহাম্মদ ওয়াসিম। এলেন সাজঘরে ফেরেন ৮ বলে ১৩ রান করে।

এরপর ধরে খেলে দলকে ১০ওভার পর্যন্ত টেনে নিয়ে যান ডেভন কনওয়ে ও উইলিয়ামসন জুটি। ১০তম ওভারের শেষ বলে কনওয়েকে (৩৬) সাজঘরে ফেরান নওয়াজ। এতে ৬১ রানের জুটি ভাঙে।  এক ওভার পরেই নওয়াজের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক কেন উইলিয়ামসনও।  স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি।

আউট হওয়ার আগে অধিনায়কের ব্যাট ছুঁয়ে আসে ৩০ বলে ৩১ রান।  এই ৩১ রানে মাত্র একটি বাউন্ডারি হাঁকাতে পেরেছেন উইলিয়ামসন। 

এরপর ১৭ ওভার পর্যন্ত বিপদ বাড়াননি কিউই ব্যাটাররা। তবে রানের চাকাও ছিল মন্থর।

গ্লেন ফিলিপ ও মার্ক ক্যাম্পবেল জুটি গড়েন ৫৩ রানের। ১৮তম ওভারে শেহনেওয়াজ দাহনির প্রথম ডেলিভারিতে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন।  তার ব্যাট ছুঁয়ে আসে ১৭ বলে ১৮ রান।

এ সময় স্কোরবোর্ডে রানসংখ্যা দাঁড়ায় ৪ উইকেটে ১৩০ রান।

রানের গতি বাঁড়াতে গিয়ে ১৯তম ওভারে পর পর ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের দ্বিতীয় বলে ৫ রানে ব্যাট করা জেমস নিশামের স্টাম্প উড়িয়ে দেন পেসার হারিস রউফ।

পরের বলেই মিচেল ব্রাসওয়েলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ব্রাসওয়েল।

টেলএন্ডার ইশ শোধি এসে পয়েন্টে বল ঠেলে দিয়ে হারিস রউফের হ্যাটট্রিক ঠেকান। স্ট্রাইক পেয়ে রানে থাকা ক্যাম্পবেল বাউন্ডারি হাঁকান। কিন্তু পরের বলেই লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ওয়াসিমের ক্যাচে পরিণত হন ক্যাম্পবেল। ৩ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ১৬ বলে ৩২ রানের ইনিংসের সমাপ্তি হয় তার। 

১৯তম ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। শেষ ওভারেও সেই একই দশা।  মাত্র ৫ রানই যোগ হয় মোট সংগ্রহে। বিনিময়ে ওয়াসিমকে নিজের উইকেট উপহার দেন ইশ শোধি। 

অর্থাৎ পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের টেলএন্ডাররা। শেষ ৪ ওভারে ২২ রান করতেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করেছেন হারিস রউফ।  ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি শিকার করেছেন ৩ উইকেট।  একটি উইকেট কম পেলেও মাত্র ২০ রান দিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।  ৪৪ রান দিয়ে ওয়াসিমের সমান দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ।  শাহনেওয়াজ দাহনি পেয়েছেন একটি। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit