সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

 নোয়াখালীতে ২ মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত করায় ২ মণ ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত ২মণ ইলিশ  এতিমখানায় বিতরণ করা হয়। শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।

নির্বাহী ম্যাজিট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, মা ইলিশ রক্ষায়  জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশ মজুদ রাখার অপরাধে ২ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ  ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সেত্রে জানায়, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।  এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

 

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit