শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ঢাবির ৫৩তম সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আজ শুক্রবার থেকে সমার্বতনে অংশগ্রহণের অনলাইন আবেদন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী গত ২৬ আগস্ট ২০১৯ হতে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য আজ শুক্রবার থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১: ৫৯ মিনিটের মধ্যে https://convocation.du.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

একইসাথে এই সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এসব কলেজের শিক্ষার্থীরাও একইভাবে আবেদন করতে পারবেন। সমাবর্তনে অংশ নেওয়ার পুরো প্রক্রিয়া জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd)- এ পাওয়া যাবে। 

সর্মাবতনে আবেদনের প্রক্রিয়া জানিয়ে জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ফরম পূরণপূর্বক নির্ধারিত ফি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

এছাড়া পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। অন্যদিকে, উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটদের ফি জমা দেয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি একই সময়ের মধ্যে স্ব-স্ব কলেজ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit