সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের কারণ জানালেন সোহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ তে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসটা বাড়ে বাংলাদেশের। তবে শুক্রবার পাকিস্তানের বিপক্ষের ম্যাচে সেই আত্মবিশ্বাসটা কাজে লাগল না। 

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাবর আজমদের বিপক্ষে ২১ রানের হারল বাংলাদেশ। এ পরাজয়ে রীতিমতো হতাশ সাকিবের অনুপস্থিতিতে আজ দলের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। কারণ, ম্যাচের বড় একটা সময় জয়ের পাল্লা বাংলাদেশের পক্ষেই ভারি ছিল। এক পর্যায়ে রান ছিল ২ উইকেটে ৮৭। সেখান থেকে জয় খুব অসম্ভব কিছু ছিল না।

কিন্তু পরপর দুই বলে লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে হারানোর পর আর লড়াই-ই করতে পারল না বাংলাদেশ। বিবর্ণ ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারল সোহানের দল।

অধিনায়োকচিত ইনিংসের ধারেকাছে দিয়েও যেতে পারেননি সোহান নিজেও। ৯ বলে মাত্র ৮ রান করেছেন।

সব মিলিয়ে এ পরাজয়ে হতাশ বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ হারের পর পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন তিনি।

সোহান বললেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল এবং বোলাররাও ভালো করেছে। অবশ্যই আমাদের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। ব্যাটিং করতে গিয়ে মাঝখানের উইকেট বিলিয়ে দেওয়ার ফল ভোগ করলাম আমরা।লিটন ও ইয়াসির দারুণ ব্যাটিং করেছে। কিন্তু আমরা পারিনি।  যেমনটা বলছিলাম, সেখানে (মিডলঅর্ডারে) আমাদের উন্নতি করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit