স্পোর্টস ডেস্ক : পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় আফিফকে নিয়ে খেলায় ফেরার চেষ্টা করেন লিটন। দারুণভাবে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু দ্রুতই দুটো উইকেট হারিয়ে ফেলায় ছন্দে পতন ঘটল টাইগারদের।
নতুন ব্যাটার মোসাদ্দেক হোসেন বিদায় নিলেন গোল্ডেন ডাক মেরে। আলগা শটে বলে লাইন মিস করে হলেন এলবিডব্লিউ। নাওয়াজের হ্যাটট্রিক ঠেকিয়ে দিলেন নুরুল হাসান সোহান। খেলার এ পর্যায়ে ১৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯৯। জয়ে জন্য দরকার ৩৭ বলে ৬৯ রান।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩