শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আপনি কি বিধাতা যে আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না : ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ভয়াবহ স্বৈরাচারে রূপ নিয়েছে। এদের আর সময় দেওয়া হবে না। অবিলম্বে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।আজ বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শোক র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

ভোলা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে চার কর্মী নিহত হওয়ার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শোক র‍্যালি হয়। নয়া পল্টন থেকে শোক র‍্যালি কাকরাইলের নাইটেঙ্গল মোড় হয়ে নয়া পল্টনের সড়ক দিয়ে আরামবাগ মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে পুলিশ তালিকা তৈরি করছে। বাংলাদেশ একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই এই সরকারকে আর সময় দেওয়া যায় না। তারা এখন জাতির জন্যে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ যাতে সঠিক তথ্য জানতে না পারে, আমাদের গণমাধ্যম যেন এই সরকারের দুর্নীতি প্রকাশ করতে না পারে তারজন্য তারা সার্কুলার দিয়ে ২৯টি বিভাগকে তাদের কাছ থেকে কোনো খবর, তারা কাউকে কোনো খবর দেবে না- এরকম সার্কুলার দিয়েছে। এর অর্থ হচ্ছে তাদের যে দুর্নীতি, তাদের যে চুরি সেগুলোকে ঢেকে রাখবার জন্যে, তাদের স্বেচ্ছাচারিতা ঢেকে রাখবার জন্যে তারা সব দেশকে জাতিকে আজকে বঞ্চিত করে রাখতে চায় সঠিক খবর থেকে। ’

রাজবাড়ীতে মহিলা দলের এক নেত্রীকে গ্রেপ্তারের নিন্দা জায়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? আপনি কি গড, বিধাতা যে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। ’

মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের পরিচালনায় র‍্যালিপূর্ব এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit