বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

মাটিরাঙ্গাতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২০০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(৬অক্টোবর ২০২২ইং) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

এসময় মাটিরাঙ্গা উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম  বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিন, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:পেয়ার আহমেদ মজুমদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো:শরিফুল ইসলাম বিদ্যুৎ, ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, একটি শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা। কারণ এই জন্মনিবন্ধন তার পরিচয় বহন করে।জন্ম নিবন্ধন থাকলে  জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও জনপ্রতিনিধিদের সজাগ থাকারও আহবান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit