মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

কিশোর কুমারের বাংলোকে রেস্তোঁরা বানালেন কোহলি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবার রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তার রেস্তোরাঁর নাম ‘ওয়ান৮কমিউন’। এক রেস্তোরাঁয় অনেক কিছুর সমাধান নিয়ে এসেছেন কোহলি। যেখানে দেখা যাবে সিনেমা। হাতে নেওয়া যাবে বল ব্যাটও। সাথে খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন তো থাকছেই। ভারতের বাণিজ্য রাজধানী মুম্বাইয়ের জুহুতে চালু হতে যাওয়া এই রেস্তোরাঁর জায়গাটি ছিল কিংবদন্তি ভারতীয় গায়ক কিশোর কুমারের বাংলো। 

‘গৌরী কুঞ্জ’ নামের বাংলোটিকে পাঁচ বছরের জন্য বরাদ্দ নিয়ে রেস্তোরাঁ বানালেন কোহলি। আগামী কালের পরের দিন মানে পরশু কোহলির রেস্তোরাঁটি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। রেস্তোরাঁর উদ্বোধনের দিন থাকতে পারছেন না, কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তিনি থাকছেন অস্ট্রেলিয়ায়। তবে আগেই কোহলি জানিয়ে গেছেন, শৈশবে কিশোর কুমারে তিনি মুগ্ধ ছিলেন। কিশোরের গান তাকে স্পর্শ করতো খুব। তাই রেস্তোরাঁর জন্য কিশোরের বাংলাকেই বেছে নিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit