বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস মিয়ানমারের: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত খোঁচায় তাহলে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। এদের সঙ্গে সেনাবাহিনীসহ অন্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। শুধু তাই নয় সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। তবে খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। সেটা নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষ জানে। আমাদের প্রয়োজন সহ্য আর সেটা আমাদের সরকার প্রধান দেখাচ্ছে। এটা ভালো।

এম এ মান্নান বলেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করলে করা যাবে। এতে বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো ফায়দা হবে না।আমাদের মূল বার্তা হলো বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়। আমরা সীমান্তে শান্তি চাই এমনকি দেশের ভেতরেও।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit