শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ঢাবির বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুজামন্ডপে পুজা মন্ডপ পরিদর্শন করতে  দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  উৎসব হলো শারদীয় দুর্গোৎসব।এই উৎসবের আমেজ উপভোগ করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের লোকজন পূজা মন্ডপে ভিড় জমাচ্ছে। সার্বিক নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি প্রচুর পুলিশ এবং আনসার মোতায়েন করা হয়েছে।

গত কয়েকদিন ধরে ঢাকেশ্বরী মন্দির , রমনা কালী মন্দির ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এর উপাসনালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীরা মা দুর্গা কে শ্রদ্ধা নিবেদন করছে। অডিও  গানের তালে তালে নাচ্ছে শিশুরা। কেউবা মা দুর্গা কে প্রণাম করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূজামণ্ডপ গুলোতে দেখা যায়, নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি টিমের পাশাপাশি পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। গত সোমবার রাতে জগন্নাথ হলের পূজামণ্ডপে যৌন হয়রানির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে শাহবাগ থানার পুলিশ আদালতে প্রেরণ করেছে। 

পূজামণ্ডপ পরিদর্শন করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্রী কাজী সাইমুম জান্নাত প্রভা বলেন,”অনেক ভালো ,অনেক সুন্দর। সনাতন ধর্মের মানুষ ছাড়াও অন্য ধর্মের মানুষেরাও আনন্দের সঙ্গে এই উৎসবে শামিল হয়েছে। আমি যখন রমনা কালী মন্দির ঘুরে দেখছিলাম ,সেখানে তো রীতিমত দেখলাম একজন নারী উনি বোরকা পরে এসছেন। কিন্তু উনিও মন্ডপ ঘুরছিলেন। দেখে ভালো লেগেছে। এছাড়াও উৎসব আমাদের সংস্কৃতিরই অংশ। সবার স্বত:স্ফুর্ত  অংশগ্রহণ দেখে অনেক ভালো লেগেছে। নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশও অনেক সুন্দর “।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ডঃ মিহির লাল সাহা বলেন, ” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে প্রতিবছর সার্বজনীন পূজা উৎসব হয়। সকালে যখন অঞ্জলি প্রদান করা হয় ,এটা তখন থাকে হিন্দুদের ।কিন্তু তারপর এটি সকলের জন্য আনন্দ উৎসব হয়ে যায়। সকলে নিরাপত্তার জন্য আমরা সরকারের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit