মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমারের গুপ্তচর সন্দেহে ২ যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪০৬ Time View

ডেস্কনিউজঃ মিয়ানমারের গুপ্তচর সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

আজ মঙ্গলবার দুপুরে সীমান্তের ৩৪ নম্বর পিলারের কাছ থেকে এদের আটক করা হয়। এরা হলো- নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া (২০), এবং মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া (২২)। এদের দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকুবুনিয়া এলাকায়।

জানা গেছে, সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। এদের তুমব্রু ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, সীমান্তের কাছ থেকে দু’জন সন্দেহভাজন যুবককে ধরে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করেছে। তারা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

উল্লেখ্য, দুই মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু রেজু আমতলি সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জের ধরে উত্তেজনা বিরাজ করছে। তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা আশ্রয় শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মটার সেলের আঘাতে একজন নিহত ও ছয়জন আহত হয়। এছাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দু’জন রোহিঙ্গা নিহত এবং অপর দু’জন আহত হয়েছে। এসব পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে টহল জোরদার করেছে বিজিবি।

কিউএনবি/বিপুল/০৪.১০.২০২২/ সন্ধ্যা ৭.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit