শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

‘পাকিস্তান ও নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের জন্য নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ দল।

এমনটি জানিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, আমরা এর চেয়ে ভালো কিছু চাইতে পারতাম না। নিউজিল্যান্ড গত বিশ্বকাপের ফাইনালিস্ট দল। পাকিস্তানও টি-টোয়েন্টিতে অন্যতম সেরা দল। বাবর আজমরা র‌্যাংকিংয়ের তৃতীয় পজিশনে আছে। আমরা যদি এই সিরিজে ওদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকতে পারব।

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে রোববার ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। মঙ্গলবার অনুশীলনে ঘাম ঝরান ক্রিকেটাররা। এদিন ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমকে ব্যাটিং কোচ সিডন্স বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশন অনেকটাই অস্ট্রেলিয়ার মতো। এজন্যই আমরা এখানে এসেছি। অস্ট্রেলিয়ায় মৌসুমের শুরুটায় উইকেট যেরকম থাকে, এখানেও প্রায় একইরকম।

তিনি আরও বলেন, আমরা দুবাইয়ে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলে এসেছি। সেখানে সুযোগ-সুবিধা ছিল দুর্দান্ত। আমাদের দলটা বেশ তরুণ। সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ অবসর নিয়েছে, কেউ এই সফরে নেই। তবে তরুণ দলটা নিয়ে আমরা রোমাঞ্চিত। তাদের শেখার অনেক কিছু আছে। খুব ভালো ও শক্তিশালি দুটি দলের বিপক্ষে ওরা কেমন করে, সেটা দেখতে মুখিয়ে আছি।

সিডন্স বলেন, সাব্বির ও মিরাজরা ব্যাটিং ওপেন করছে, তামিম-লিটনের ওপেন করার চেয়ে এটা পুরোই আলাদা। লিটন যদিও আছে, তিন বা চার নম্বরে। সিনিয়র ক্রিকেটার এখনও আছে। তবে তরুণরা খুবই রোমাঞ্চকর এবং প্রাণবন্ত। আশা করছি, তারা সেভাবেই নিজেদের মেলে ধরবে

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit