শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

সুইজারল্যান্ড গেলেন সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিার) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সুইজারল্যান্ড রাইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানির (Rheinmetall Air Defence Company) সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন সেনা প্রধান।

এতে আরও বলা হয়, ওই কোম্পানির নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওরলিয়ন (Oerlikon) এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে এবং ক্রয়কৃত অবশিষ্ট ওরলিকন (Oerlikon) গান সিস্টেম তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনী প্রধান পর্যবেক্ষণ করবেন এবং এর কার্যকারিতা যাচাইয়ের নিমিত্তে ফায়ারিং অবলোকন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৯ অক্টোবর সুইজারল্যান্ড ত্যাগ করবেন এবং ১১ অক্টোবর দেশে পৌঁছাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৩.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit