সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

স্মরণীয় দুটি তারিখ ঘোষণা করে যে দোয়া চাইলেন বুবলী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলী। সন্তানের খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিয়ের তারিখ জানান। বুবলী একইসঙ্গে আরেকটি তারিখও জানিয়েছেন। লিখেছেন- ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’

এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর সঙ্গে বুবলী শাকিব খানের সঙ্গে তার তিনটি ছবিও শেয়ার করেন। জানান, ছবিগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা তার। এরপর সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলী। লিখেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গত ২৭ আগস্ট বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলী। যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরলে এ নায়িকা শিগগিরই বিষয়টি খোলাসা করবেন বলে জানান। শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর। ছেলের বাবা শাকিব খান। এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক। 

পোস্ট দুটির বিষয়ে গণমাধ্যমে শুক্রবার শাকিব খান বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এবার একই কথা বললেন শবনম বুবলীও। তিনি বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিবের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে আলাদা আলাদা পোস্টে বুবলী ও শাকিব খান লেখেন— ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর— আমার এবং বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit