সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

খাগড়াছড়ির ৫৮টি পূজামন্ডপে ১০লাখ টাকা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ পক্ষথেকে  প্রতিবারের মতো এবারও প্রতিটি মন্ডপে ১০ (দশ) হাজার টাকা এবং পুরোহিতের পরিচ্ছদ বাবদ আরো ২ (দুই) হাজার টাকাসহ ১২ (বারো) হাজার টাকাসহ মোট ১০ (দশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন পার্বত্য জেলা পরিষদ। সোমবার (৩ অক্টোবর) সকালের দিকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী  সশরীরে প্রতিটি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে এই অনুদান প্রদান করছেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম দিদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য সুদর্শী চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের জনসংযোগ অফিসার চিংলামং চৌধুরী জানান, করোনাসহ নানা অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও পরিষদ জেলার সনাতনী হিন্দু ও ত্রিপুরা জনগোষ্ঠির প্রধানতম ধর্মীয় উৎসব ‘শারদীয়া দুর্গাপূজা’র আনন্দকে ছড়িয়ে দিতে সামর্থ্য অনুযায়ী ৫৮টি মন্দিরে সমভাবে বরাদ্দ দিয়েছে। জেলাশহর এবং উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কোন কোন মন্দিরে চেয়ারম্যান মহোদয় ব্যক্তিগতভাবেও সহায়তা প্রদান করেছেন।

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit