সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

‘শিশুরা বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার নেতৃত্ব দিবে। এই শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে ও বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ সোমবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সরকার শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন জাতীয় শিশু নীতি ২০১১, শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩, শিশু আইন ২০১৩, যৌতুক নিরোধ আইন ২০১৮, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ আইন, নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ‘প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পর্যন্ত জেন্ডার সমতা অর্জিত হয়েছে। দুই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে এর মধ্যে এক কোটি চল্লিশ লাখ কন্যা শিশু। ‘

ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট বলেন, ‘আমাদের শিশুর শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ সরকারের শিশু উন্নয়ন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় হিসেবে বিশ্বে বিবেচিত হচ্ছে। ‘সভাপতির বক্তব্যে সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘সরকার আগামীর মেধাময় ও আলোকিত শিশু গড়ে তুলতে শিশুবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। গর্ভাবস্থা থেকে শিশুর পুষ্টি নিশ্চিত করতে ১ কোটি ৩০ লাখ মা ও শিশুকে ভাতা প্রদান করা হচ্ছে। ‘

অনুষ্ঠানে দুই শিশু আদিবা তসনিম আরা খান ও অনিন্দ্য আরণ্যক অনুষ্ঠানে শিশুদের পক্ষে বক্তব্য দেয়। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আলোচনা পর্ব শেষে ছিল শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও  সিসিমপুর লাইভ শো।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম এবং ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট। শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit