বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

গুইমারা রিজিয়ন বিভিন্ন পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ধর্ম যার যার, উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রামের অধীনস্থ গুইমারা রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়  সনাতন ধর্মাবলম্বীদের  শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদযাপনের জন্য  গুইমারা রিজিয়নের আওতায়  বিভিন্ন পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে ২লাখ ৫০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন।

সোমবার ( ৩ অক্টোবর ২০২২ইং) সকাল দশটার দিকে  খাগড়াছড়ির গুইমারা উপজেলার  গুইমারা রিজিয়নের আওতাধীন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, পক্ষথেকে শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির, ডাক্তার টিলা এবং শ্রী শ্রী কেন্দ্রীয় কালি বাড়ী মন্দির, দার্জিলিং টিলা, পুজা মন্ডপ পরিদর্শন করেন। রিজিয়ন কমান্ডার পুজা মন্ডপে নগদ ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় বিভিন্ন পূজা মন্ডপে দুই লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

পরিদর্শনকালীন প্রধান অতিথির বক্তব্যে, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান রিজিয়ন কমান্ডার। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বিভিন্ন ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে।  তিনি আরো বলেন নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা অর্চনা পরিচালনার লক্ষ্যে সকল নিরাপত্তা বাহিনীর সম্নন্বিতভাবে নিরাপত্তা প্রদান করবে বলে সকলকে আশ্বাস প্রদান করেন।

এসময়  গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর বি এম) মোঃ আহসান উজ জামান, গুইমারা উপজেলা পরিষদের  চেয়ারম্যান  মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রশিদ,  গুইমারা উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit