শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

শৈলকুপায় পিয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে সার ও বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৫০ Time View

ডেস্ক নিউজ : ২০২২-২৩ গ্রীষ্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় পিয়াজ ও মাসকালাই আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৭৫ জন কৃষকের মাঝে পিয়াজ ও ১৭০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল প্রমুখ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পিয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৩৭৫ কৃষকের মাঝে জনপ্রতি এককেজি হাইব্রীড জাতের পিয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সারসহ কীট ও বালাইনাশক প্রদান করা হয়। এছাড়াও ১৭০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit