সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

মির্জা ফখরুলের মন্তব্যে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফখরুল সাহেব যেটা বলেছেন তাতে মনে হচ্ছে, তাদের বোধোদয় হয়েছে। সেটা যদি তারা ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো কথা। সোমবার সকালে আখাউড়া পৌর শহরের রাধামাধব আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। 

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব ধর্ম-বর্ণের অধিকার রক্ষা করে অসাম্প্রদায়িক ও জনগণের বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। আজ আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, এদেশের সবাইকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। তিনি বলেন, সেভাবেই এদেশের মানুষকে সুবিধা এবং অধিকার দিয়ে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম,  আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit