সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

ভারতের উত্তরপ্রদেশে দুর্গাপূজার মণ্ডপে আগুন, ঝরল ৫ প্রাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে দুর্গাপূজার মণ্ডপে আগুন লেগে পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে দুজন নারী এবং তিনজনই শিশু। গুরুতর আহত আরো ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভদোহী জেলার অউরাই এলাকায়। সেখানে দুর্গাপূজার একটি মণ্ডপে রবিবার রাতে সপ্তমীর আরতি চলছিল। পূজা দেখতে জমায়েত হয়েছিলেন অনেকে। পুলিশ বলছে, আরতি চলাকালীন ওই পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন অন্তত ১৫০ জন। রাত ৯টা নাগাদ সেখানে হঠাৎ করেই আগুন লেগে যায়।

এরপর মণ্ডপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয় এক শিশুর (১২)। মণ্ডপের অগ্নিকাণ্ডের পর আরো দুই শিশু এবং দুই নারীর মৃত্যু হয়েছে। মণ্ডপে দর্শনার্থীদের অনেকে পুড়ে যাওয়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভদোহীর জেলাশাসক গৌরাঙ্গ রাঠি।  

চিকিৎসকরা বলেছেন, অনেকেরই শরীর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। একাধিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।  আগুন লাগার অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit