সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে  দেশে একটি স্বার্থান্বেষী সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। যারা সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ- শাসন করতে চায়।   

এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আজকের এই শারদীয় দুর্গোৎসবে সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত-প্রতিরোধ করব ও বাংলার মাটি থেকে নির্মূল করব। আজ সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসময় জানান মন্ত্রী।   মন্ত্রী বলেন, পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের,  সকল মানুষের। এ শারদোৎসবে আসুন আমরা শপথ নেই- সকল অন্যায়-অবিচার, শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো। সকল মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য আমরা নিয়োজিত থাকবো এবং যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।

পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   এদিকে গতকাল রবিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত মন্ত্রী মধুপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit