মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

সিঙ্গাপুরে গানের কনসার্ট নিয়ে ব্যস্ত হিমাদ্রিতা পর্ণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : সিঙ্গাপুরে গানের কনসার্ট নিয়ে ব্যস্ত বাংলাদেশের সঙ্গীতশিল্পী হিমাদ্রিতা পর্ণা। সেখানে তিনি দুর্গাপূজার দশমী পর্যন্ত একাধিক কনসার্টে গান গাইবেন। এছাড়া দীপাবলিতেও কনসার্ট করার কথা রয়েছে। সিঙ্গাপুর ইউনিভার্সাল সোসাইটির দুর্গাপূজা উৎসবের আমন্ত্রণে সিঙ্গাপুরে যান হিমাদ্রিতা।

হিমাদ্রিতা পর্ণা জানান, আমার খুব ইচ্ছে ছিল কোনো একবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় থাকার। এবার সেই সৌভাগ্য হলো। সিঙ্গাপুরে ঘোরাঘুরি ও পূজা দুটোই হচ্ছে।

হিমাদ্রিতা আরও বলেন, সিঙ্গাপুরে বেশ কিছুদিন থাকা হবে। কয়েকটি মিউজিক ভিডিওর কাজ এখানেই শেষ করার পরিকল্পনা আছে।

উল্লেখ্য, কিছুদিন আগে ‘মায়ায় বেঁধেছো’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছেন হিমাদ্রিতা পর্ণা। এছাড়া  প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘প্রাণের প্রদীপ’। এটি লিখেছেন আরিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। গানটি অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’ সিনেমায় ব্যবহার করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit