শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

১২ ওভারেই বাংলাদেশকে হারাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের বিপক্ষ যে পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ, দুদিন পর একই মাঠে বাংলাদেশের বিপক্ষে একইরকম পারফরম্যান্স দেখালো পাকিস্তান।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি বোলারদের তোপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ইনিংস।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান তোলে নিগার সুলতানার দল।

আর ৭১ রানের মামুলী লক্ষ্য ১ উইকেট হারিয়েই পার করে দিয়েছে পাকিস্তানের ব্যাটাররা। ওপেনার মুনিবা আলিকে কেবল ফেরাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।  

ওপেনিং জুটিতে ৭.২ ওভার খেলে ৪৯ রানের জুটি গড়েন পাকিস্তানের মুনিবা আলি ও সিদ্রা আমিন।  ৮ম ওভারে সালমা খাতুনের তৃতীয় ডেলিভারিতে কিপারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুনিবা।  ১৯ বলে ১৪ রানে ফেরেন তিনি।

এরপর আর কোনো বিপদ ঘটেনি পাকিস্তান শিবিরে।  ওয়ানডাউনে নামা অধিনায়ক বিসমাহ মারুফকে সঙ্গে নিয়ে ১২. ২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যান ওপেনার সিদ্রা।

৩৫ বলে ৩৬ করে নটআউট থাকেন সিদ্রা।  ২০ বলে ১২ রান করেন বিসমাহ।

এর আগে টসে হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ।  ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খায় বাঘিনীরা।  স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারায় তারা।  এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লাল-সবুজের দল।

পাকিস্তানি বোলাররাদের তোপে পড়ে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৭০ রান তুলতে পারে তারা।

সর্বোচ্চ রান আসে সাবেক অধিনায়ক সালমা খাতুনের ব্যাট ছুঁয়ে।  ২৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক নিগার সুলতানার।  ৩০ বলে ১৭ রান করেন তিনি।

ম্যাচের শুরুতে ওপেনার শামীমা ফেরেন মাত্র ১ রান করে।  ডায়ানা বেগের বল ইনসাইড এজ হলে বোল্ড হন এ ওপেনার। পরের ওভারে সাদিয়া ইকবালের একটি ডেলিভারি স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক। তিনিও করেন মাত্র ১ রান। 

এর পরের ওভারে ডায়ানা বেগের দ্বিতীয় শিকারে পরিণত হয় রোমানা আহমেদ। এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন মাত্র ১ রানে।

দলীয় ২৭ রানের মাথায় এলবিডব্লিউ হন লতা মন্ডল।  তিনি করেন ১৯ বলে ১২ রান।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন ডায়ানা বেগ ও নিদা দার।  একটি করে পেয়েছেন সাদিয়া ইকবাল ও উমাইমা সোহাইল।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit