সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

পানছড়ির বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো: নাইমুল হক। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩০২ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে পানছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম। রোববার (২ অক্টোবর ২০২২ইং) মহাসপ্তমীতে  সন্ধ্যার দিকে পানছড়ি উপজেলার বিভিন্ন  পূজার মন্ডপ পরিদর্শন  করেন খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

পঞ্জিকা অনুযায়ী শনিবার মহা ষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রোববার মহা সপ্তমীবিহিত পূজা, সোমবার মহা ষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহা নবমীবিহিত পূজা, বুধবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন। পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মো:নাইমুল হক  সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এবং কর্তব্যরত পুলিশ ও আনসার  সদস্যদের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো:মিজানুর রহমাস, পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:আনচারুল করিম সহ দূর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit