সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

চলন্ত বিমান ফুটো হয়ে গুলি লাগল যাত্রীর গায়ে!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাড়ে তিন হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাওয়া যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আর সেই গুলি বিমান ফুটো হয়ে গিয়ে লাগল যাত্রীর গায়ে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে মিয়ানমারে। খবর আলজাজিরার।

মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ৬৩ যাত্রী নিয়ে সাড়ে তিন হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল। গন্তব্যস্থল লাইকোভে পৌঁছানোর আগেই বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর তাতেই গুলিবিদ্ধ হন এক যাত্রী। এ ঘটনার পর বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। লাইকোভে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স।

কিন্তু প্রশ্ন উঠছে— কীভাবে সাড়ে তিন হাজার ফুট উঁচুতে বিমানের গায়ে গুলি লাগল? কারাই বা এই গুলি চালিয়েছিল?
মিয়ানমার সরকার এ ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। কায়া রাজ্য থেকে এ গুলি চালানো হয়েছে বলে জান্তা সরকারের অভিযোগ। যদিও সরকারের এ অভিযোগকে খারিজ করেছে বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জও মিন তুন বলেন, এ ধরনের কাজ সন্ত্রাসবাদের শামিল। যেসব নাগরিক এবং প্রতিষ্ঠান দেশে শান্তি বজায় রাখতে চান, এ ঘটনার প্রতিবাদ করা উচিত তাদের।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit