সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

সাংবাদিক তোয়াব খানের দাফন আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : দেশবরেণ্য সাংবাদিক দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের দাফন সম্পন্ন হবে আজ। রাজধানীর বনানী কবরস্থানে তাকে কবরস্থ করা হবে। তোয়াব খানের লাশ সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজ বাংলার কার্যালয়ে নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লাশ কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করা হবে।

দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে মরদেহ রাখা হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব থেকে লাশ নেওয়া হবে গুলশানে মরহুমের নিজ বাসভবনে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তার লাশ। দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু এসব তথ্য জানিয়েছেন।

একুশে পদক পাওয়া বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর প্রেসসচিব ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit