বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইউক্রেনের ৭টি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের দোনেৎস্ক, জাপোরিঝিয়া, মাইকোলাইভ ও খেরসন অঞ্চলের ৭টি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতিতে এই দাবি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের নোভাকালুহার কাছে এস-৩০০ মিসাইলের রাডার সিস্টেমও ধ্বংস করা হয়।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে চেরনিহিভে রাশিয়ার অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

তবে কোনো নিরপেক্ষ সূত্র দুই পক্ষের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

এদিকে রাশিয়ার সেনাবাহিনী গোলাবারুদের সংকটে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ান বাহিনী গতকাল সাধারণ নাগরিকদের একটি বহরে হামলা করে যাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

এই হামলায় রাশিয়ান সৈন্যরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইলের সংখ্যা সীমিত বলেও এতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, এই হামলাই প্রমাণ করে রাশিয়ার সেনাবাহিনী গোলাবারুদের সংকটে রয়েছে।

জাপোরিঝিয়ায় এই হামলা চালায় রাশিয়ান সেনারা।

উল্লেখ্য, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিপুল/০২.১০.২০২২/ রাত ৯.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit