বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

মাটিরাঙ্গার সাত পূর্জা মন্ডপে এমপি কুজেন্দ্র ও জেলা পরিষদের চেয়ারম্যান এর প্রণামী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার মাটিরাঙ্গা উপজেলার ৭টি পূজামন্ডপে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনাথী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর পক্ষথেকে প্রণামী বিতরণ করা হয়েছে।
রোববার (২ অক্টোবর ২০২২ইং) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা বিভিন্ন দুর্গাপুজা মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদক কের   হাতে এসব প্রণামী বিতরণ করেন।  
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান‘র সভাপতিত্বে প্রণামী বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকার,মাটিরাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো:আলা উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মো:জাহাঙ্গীর  ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রীতিময় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সবাই আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে স্বাধীনভাবে কেউ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেনি বলে জানান বক্তারা। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit