সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

৬ গোলের ম্যাচেও জয় পেল না লিভারপুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেসক্ : ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে হারাতে পারেনি লিভারপুল। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই ট্রোজার্ডের দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাইটন। ১৭ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ার কারণে স্তব্ধ হয়ে যায় লিভারপুলের সমর্থকরা। অবশেষে তাদেরকে স্বস্তি এনে দেন রবার্তো ফিরমিনো। ৩৩তম মিনিটে গোল করেন তিনি। যদিও মোহাম্মদ সালাহ অফসাইডে ছিলেন- এ অজুহাতে প্রথমে গোল বাতিল করে দেয়া হয়ছিল; কিন্তু ভিএআরের সহায়তা ‍নিয়ে রেফারি পরে গোলের বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধেও লিভারপুলকে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটন। কিন্তু তাদের চাপ উপেক্ষা করে ৫৪তম মিনিটে আবারও গোল করেন ফিরমিনো। সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের ৬৩তম মিনিটে প্রথমবার এগিয়ে যেতে সক্ষম হয় অল রেডরা। ব্রাইটানের অ্যাডাম ওয়েবস্টার যখন নিজেদের জালেই বল জড়িয়ে দিতে সক্ষম হয়। কিন্তু লিয়ান্দ্রো ট্রোসার্ড ক্ষান্ত হননি। নিজের হ্যাটট্রিক তো পূরণ করেনই, সঙ্গে ব্রাইটনকেও সমতায় ফিরিয়ে আনেন। যার ফলে লিভারপুলের বিপক্ষে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে ব্রাইটন।

ড্র করার ফলে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে লিভারপুল। আর ব্রাইটন যেন রীতিমত উড়ছে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে।

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit