সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

খাগড়াছড়ি সদর জোনের  উদ্যােগে দূর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান।  

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজার আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে সেজন্য  “সম্প্রীতির খাগড়াছড়ির প্রতিচ্ছবি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি  সদর জোনের  উদ্যােগে পূজামন্ডপে  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২অক্টোবর  ২০২২ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি  সদর জোন সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মো:সাইফুল ইসলাম সুমন পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  পূজামণ্ডপের সভাপতি/সেক্রেটারি হাতে  আর্থিক সহায়তা  তুলেদেন।

এ সময় খাগড়্ছড়ি  প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, প্রেসক্লাবের   সহ-সভাপতি জহুরুল  আলম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কানন আচার্য, জেলার বিভিন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মীয় মানুষের এ উৎসব,  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হবে বলে পূজা মন্ডপের প্রতিনিধিগণ জানান। 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, পার্বত্য অঞ্চলে আমরা সবাই শান্তি ও সম্প্রীতি দেশ গড়তে চাই। আমরা পাহাড়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই এবং শান্তিপূর্নভাবে থাকতে চাই। তিনি আরো বলেন, এই দূর্গা পূজা উদযাপনের জন্য ইতিমধ্যে অত্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর থেকে জানানো হয়। এছাড়া অন্যান্য  আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক পূজা মন্ডপ ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit