বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বাড়িতে কীভাবে সহজেই তৈরি করবেন ডিম ছাড়া মেয়োনিজ ?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৯৬ Time View

ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করার জন্য বাড়িতে রান্নায় ব্যবহার করা যে কোনও তেল ব্যবহার করতে পারেন। সূর্যমুখীর তেল হোক কিংবা সয়াবিনের তেল, কোনওটিতেই অসুবিধা নেই। অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। 

মুখরোচক খাবারের সঙ্গে নানারকমের সসের মতো বহু মানুষ মেয়োনিজ খেতেও খুবই পছন্দ করেন। মেয়োনিজ স্বাদেও দুর্দান্ত। ছোট থেকে বড় সকলেরই অত্যন্ত পছন্দের। কিন্তু এটি তৈরিতে উপকরণ হিসেবে ডিম ব্যবহার হওয়ার কারণে অনেকেই খেতে পারেন না।

যারা ডিম খান না, ডিমে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই মেয়োনিজ খাওয়া পছন্দের হলেও সম্ভব হয় না। কিন্তু তা বলে কি তারা মেয়োনিজ খাবেন না? ডিম ছাড়াও তৈরি করে ফেলা যায় পছন্দের মেয়োনিজ। বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি। তাহলে দেখে নেওয়া যাক, বাড়িতে কীভাবে খুব সহজেই তৈরি করে ফেলবেন ডিম ছাড়া মেয়োনিজ।

বাড়িতে মেয়োনিজ তৈরির সহজ উপায়-

মেয়োনিজ সাধারণত ডিম, তেল, ভিনিগার দিয়ে তৈরি করা হয়। কিন্তু যারা ডিম খান না, তারা ডিমের পরিবর্তে মেয়োনিজ তৈরির সময় দুধ ব্যবহার করতে পারেন। বাকি পদ্ধতিটা একই থাকবে। দুধ, তেল এবং ভিনিগান পরিমাণ মতো নিয়ে মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিক্সিতে ফেটিয়ে নেওয়ার সময় মাঝে এক আধবার খুলে দেখে নেবেন, তা সঠিকভাবে মিশছে কিনা। সমস্ত উপকরণ যখন সঠিকভাবে মিশে মেয়োনিজের আকার নেবে, তখন তাতে অল্প লেবুর রস ব্যবহার করতে পারেন। ইচ্ছা হলে নাও ব্যবহার করতে পারেন।

ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করার জন্য বাড়িতে রান্নায় ব্যবহার করা যে কোনও তেল ব্যবহার করতে পারেন। সূর্যমুখীর তেল হোক কিংবা সোয়াবিনের তেল, কোনওটিতেই অসুবিধা নেই। অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। 

ঘন দুধ ব্যবহার করলে মেয়োনিজের ঘনত্ব ভালো হবে। মেয়োনিজ তৈরির আগে দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে।

ভিনিগার বা লেবুর রস, যেকোনও কিছু ব্যবহার করতে পারেন। 

সমস্ত উপকরণের মধ্যে লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো এবং রসুন গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ অনুসারে।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit