মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নিসের বিপক্ষে মেসির সেই দৃষ্টিনন্দন গোল (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিসে ঘরের মাঠে শনিবার (১ অক্টোবর) রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। পিএসজির হয়ে গোল দুইটি করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। নিসের হয়ে একমাত্র গোলটি করেন লাবোর্দে।

বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। অবশেষে ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক কাসপের স্মাইকেলের। মেসি নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পেয়েছিল পিএসজি। 

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় নিস। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে। ৫৯তম মিনিটে একিতিকে-কে তুলে এমবাপ্পেকে নামান পিসজিগ কোচ ক্রিস্তফ গালতিয়ে। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন তিনি। বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে নিস।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit