মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ নিয়েই তৈরি হয় র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ নিয়ে নিয়মতান্ত্রিকভাবেই এলিটফোর্স র‌্যাবের কার্যক্রম পরিচালিত হয়। সব সময় সংস্কারের মধ্যে থাকা, সুশৃঙ্খল এই বাহিনীর আর নতুন কোন সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে মানবপাচার বিষয়ক বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র‌্যাব যখন তৈরি হয় তাদের প্রশিক্ষণও দিয়েছে যুক্তরাষ্ট্র। কাজেই আমরা মনে করি র‌্যাবে যদি কোনও ভুলভ্রান্তি হয়ে থাকে, তা দেখবো। যারাই অন্যায় করছে র‌্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ ও র‌্যাব সদস্য জেল খাটছে।”

তিনি বলেন, “কেউ নিয়ম ভেঙ্গে অপরাধ করলে, তাদের বিরুদ্ধে সব সময়ই বাহিনীর মধ্যেই শাস্তির আওতায় আনা হয়েছে এবং সামনের দিন গুলোতেও হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র‌্যাব একটি এলিট ফোর্স। যুক্তরাষ্ট্র যে রিপোর্ট দিয়েছে, আমরা চেক করে দেখছি। কোনও ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখবো। আমরা সবসময় সংস্কার করছি। সবকিছুরই আধুনিকায়ন করছি।”

র‌্যাব সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরামর্শ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা আইনের বাইরে কোনও কাজ করি না। তবে কোনও সংস্কারের প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে আমরা পাইনি।”

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit