মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

মহাসাগরে জন্ম নিল ‘শিশু’ দ্বীপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গা স্বাগত জানিয়েছে একটি নতুন শিশুকে। সেই নতুন শিশু হলো একটি ‘শিশু’ দ্বীপ যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। 

নতুন শিশু দ্বীপটি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলে পানির নিচে রয়েছে অনেক আগ্নেয়গিরি। এই নিমজ্জিত আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি থেকে গত ১০ অগ্নুৎপাত  ‍শুরু হয় বলে নাসা আর্থ অবজারভেটরি এক বিবৃতিতে জানিয়েছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার মাত্র ১১ ঘণ্টা পর একটি নতুন দ্বীপ ভূপৃষ্ঠের উপরে ভেসে ওঠে বলে জানিয়েছে নাসা। স্যাটেলাইট দিয়ে সদ্য জন্ম দেওয়া দ্বীপেরও ছবি ধারণ তারা। 

নাসা জানায়, নতুন দ্বীপটি আকারে দ্রুত বৃদ্ধি পেয়েছে। টোঙ্গা ভূতাত্ত্বিক সার্ভিসের গবেষকরা অনুমান করেছিলেন ১৪ সেপ্টেম্বর দ্বীপটির আয়তন ছিল মাত্র চার হাজার বর্গ মিটার বা প্রায় এক একর। কিন্তু ২০ সেপ্টেম্বরের মধ্যে, দ্বীপটি ২৪ হাজার বর্গ মিটার বা প্রায় ৬ একর আয়তনে বেড়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit