সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

শনিবার গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন। 

প্রতিবেদনে বলা হয়, এক সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন জ্যেষ্ঠ বিচারক মুজাহিদ রহিম।

গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরান খান তার দলের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের জন্য সন্ত্রাসবিরোধী আইনে গত ২০ আগস্ট মামলা হয়।

২৫ আগস্ট এ মামলার প্রথম শুনানিতে বিচারপতি রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।

তবে, সবশেষ শুনানিতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এরপরই গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির আদালত।

গত ১০ এপ্রিল পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেপ্তার হন ইমরান খানের ঘনিষ্ঠ সহকারী ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিল।

শাহবাজের মুক্তির দাবিতে সরব হন পিটিআই চেয়ারম্যান। পরে দলীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি অবিলম্বে শাহবাজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে ইসলামাবাদ পুলিশের আইজি, ডিআইজি ও যে আদালতে শাহবাজের বিচার চলছে, তার বিচারক জেবা চৌধুরীকে ‘দেখে নেবেন’ তিনি।

এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সন্ত্রাসবাদ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit