রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট: নোয়াখালীতে যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৫৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মো. ইয়াসিন রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত রুবেল ফেসবুক প্রোফাইলে হিন্দু সম্প্রদায়ের চলমান দুর্গাপূজাকে কটাক্ষ করে ইসলামে মূর্তি পূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোন মুসলমান পূজাকে উইশ করতে পারে না।

পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি  উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে। তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের  দৃষ্টি গোচর হলে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়‌।  পোস্টটি  দৃষ্টি গোচর হলে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করে।  গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগীদের সনাক্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit