সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কসবা থানা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৮০ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কসবা থানা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তিন বছর মেয়াদী এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ডেইলি পেনব্রীজ স্টাফ রিপোর্টার মোবারক হোসেন চৌধুরী (নাছির) সভাপতি,  দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি সজল আহাম্মদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দৈনিক যায়যায় কাল কসবা প্রতিনিধি রাসেল মিয়া এই কমিটির সাংগঠনিক সম্পাদক।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি। এর আগে মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রাসেল মিয়ার সঞ্চালনায় উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে কসবা থানা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সকল সাংবাদিকবৃন্দ বাংলাদেশের শহিদ সাংবাদিক স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। 

নব নির্বাচিত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মনিরুজ্জামান মনির (দৈনিক বাংলাদেশ কন্ঠ), সহ-সভাপতি আলমগীর ওসমান ভূইয়া (দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সভাপতি আলআমিন মালদ্বার (আইপি চ্যানেল প্রত্যাশা টিভি), সহ-সভাপতি মো: মোস্তফা (দৈনিক অন্যায়ের চিত্র), সহ- সভাপতি মোছা: হালিমা খাতুন (ব্রাহ্মণবাড়িয়া টাইমস), সহ- সাংগঠনিক মনির হোসেন (দৈনিক ডাক প্রতিদিন), অর্থ সম্পাদক নাফিও হাসান চৌধুরী (দৈনিক তৃতীয় মাত্রা), দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (দৈনিক ডাক প্রতিদিন)।এছাড়া কার্যনির্বাহীর সদস্য হিসেবে নির্বাচিত হন মো: শাহপরান (দৈনিক অন্যায়ের চিত্র), বসির আহম্মদ (প্রত্যাশা টিভি)।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit