মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাবি উপাচার্যের শুভেচ্ছা

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 

আজ ০১ অক্টোবর ২০২২ শনিবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য সকলের সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।  

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলসহ দেশের সর্বত্র প্রতিটি পূজা ম-প এখন শ্রী শ্রী দুর্গা দেবীর আগমনে মুখরিত। আবহমান কাল থেকে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এই শারদীয় উৎসব আজ একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শারদীয় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করে বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবন করে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit