সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

কোম্পানীগঞ্জে স্টার লাইনের মালিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৪৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট ড্রীম লাইন স্পেশাল (স্টার লাইন গ্রুপ) পরিবহন  মালিক হাজী আলাউদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বসুরহাট বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন তাদের কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় এমন অভিযোগ করেন। 
প্রতিবাদ সভায় বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি আকরাম উদ্দিন সবুজ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, গত কয়েক মাস আগে কোম্পানীগঞ্জে স্থানীয় আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে স্টার লাইন পরিবহনের মালিক শ্রমিক নেতা হাজী আলাউদ্দিন বসুরহাট থেকে বসুরহাট ড্রীম লাইন স্পেশাল (স্টার লাইন গ্রুপ) পরিবহন চালু করে। ওই পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে পরবিহন নেতা বাছেদ অংশ গ্রহণ না করায় তাকে টট্রগ্রাম-ফেনী পরিবহন সমিতি থেকে বাদ দিয়ে দেয় পরিহবন নেতা হাজী আলাউদ্দিন।

বসুরহাটে স্টার লাইন কাউন্টারের লোকজন হাজী আলাউদ্দিনের যোগসাজশে রাস্তার উপর স্টার লাইনের গাড়ি দাঁড় করিয়ে রাখে। সাধারণ যাত্রীরা বাস স্ট্যান্ড আসার পথে স্টার লাইন কাউন্টারের কর্মচারীরা জোর করে রাস্তায় ব্যারিকেড দিয়ে যাত্রীদের কাছে টিকেট বিক্রি করে। এ বিষয়ে ভুক্তভোগী বসুরহাট বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বৃহত্তর নোয়াখালী চেয়ারকোচ বাস  মালিক সমিতির সভাপতি ও বসুরহাট ড্রীম লাইন স্পেশাল (স্টার লাইন গ্রুপ) পরিবহন  মালিক হাজী আলা উদ্দিনের ফোনে কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন,বসুরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহার উদ্দিন, সেক্রেটারী জহিরুল হক,। 
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit