সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নেইমার-এমবাপ্পেকে কেনা ভুল ছিল- বললেন পিএসজি কর্মকর্তা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই বড় তারকা নেইমার এবং এমবাপ্পের মাঝে বিবাদের খবর কারও অজানা নয়। সম্প্রতি নেইমারকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি। প্রায়ই পেনাল্টি নেওয়া নিয়ে লেগে যায় দুজনের।  আক্রমণভাগের দুই তারকাকে একসঙ্গে দলে নেওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল?

পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস কিন্তু নাম উল্লেখ না করে প্রকাশ্যেই বলেছেন, একই পজিশনের জন্য দুই খেলোয়াড়কে দলে নেওয়া তাদের ভুল সিদ্ধান্ত ছিল! আরএমসি স্পোর্টসের পডকাস্টে কাম্পোস বলেছেন, ‘অতীতে আমরা একই পজিশনের জন্য দুই খেলোয়াড় নিয়ে ভুল করেছি।

দলবদলের মৌসুমটা আমাদের জন্য সুবিধাজনক নয়। কারণ গুরুত্বপূর্ণ কিছু পজিশনে আমাদের খেলোয়াড়ের অভাব আছে। আর অন্য সব পজিশনে অদলবদল করে খেলাতে হয়। ‘নেইমার-এমবাপ্পেকে নিয়ে সবচেয়ে বড় সমস্যাটা হলো, যে উদ্দেশ্যে পিএসজি তাদেরকে দলে নিয়েছিল, সেই লক্ষ্যই পূরণ হয়নি। এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই থেকে গেছে। এই শিরোপা পেতে লিওনেল মেসিকেও দলে নিয়েছে পিএসজি। কিন্তু দুই তারকার মধ্যে বাজে সম্পর্কের জন্য খেসারত দিতে হচ্ছে ক্লাবটিকে। পরিস্থিতি এমন যে, নেইমার ক্লাব ছাড়লে যেন হাঁফ ছেড়ে বাঁচেন এমবাপ্পে। নেইমার ক্লাব ছাড়বেন কিনা- তা সময়ই বলে দেবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit