সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নওগাঁর পত্নীতলায় মধইল বণিক কমিটির নির্বাচনে সভাপতি বেলাল সাঃসম্পাদক শামীম

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২০৭ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার মধইল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধইল বাজার এলাকায় আল্ ইনসাফ ইসলামী একাডেমিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে মেসার্স পাভেল ট্রেডার্সের স্বতাধিকারী বেলাল হোসেন (ঘোড়া) মার্কা নিয়ে ৩২৭ ভোট পেয়ে জয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দী মেসার্স হাজি ট্রেডার্সের স্বতাধিকারী মোশারফ হোসেন (মাছ) মার্কা নিয়ে ২৪৩ ভোট পেয়ে পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে স্মৃতি মেডিক্যাল স্টোর স্বতাধিকারী শফিকুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ইসমাইল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক পদে সোহেল রানা সুইচ, কোষাধ্যক্ষ পদে একরামুল  (লেবু), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ এনামুল, মোঃ জাইদুল ইসলাম হিরণ, মোঃ নুরুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ হাসানুজ্জামান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আক্কাছ আলী, নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাবেক অধ্যক্ষ কৃষ্ণপুর ডিগ্রি কলেজ মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আবুল কালমা আজাদ ও মজিবর রহমান।

প্রিসাইডিং অফিসার জানান মোট ভোটার সংখ্যা ৬০২ জন। সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতিও ভালো ছিল। উল্লেখ্য নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্য সহ অন্যান্য পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন এবং সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন। এসময় নব নির্বাচিত প্রতিনিধিরা ব্যসায়ীদের কল্যাণে কাজ করবেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit