মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রাতে মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিরতির পর ফের শুরু হয়েছে ইউরোপের ক্লাব ফুটবল। ফ্রান্সের ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে লিগে এটি তাদের নবম ম্যাচ।

আজ মেসি-নেইমার-এমবাপ্পেদের প্রতিপক্ষ নিস। বাংলাদেশ সময় আজ (শনিবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে লিগের পয়েন্ট তালিকার দুয়ে। অন্যদিকে নিসের অবস্থান ১৩ নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মার্সেই।

kalerkanthoআজকের ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোসরা। আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচে ৪ গোল করে এসেছেন মেসি, ফর্মে আছেন নেইমারও। তাই পার্ক দ্য প্রিন্সেসে আজ নিসের ডিফেন্ডারদের কঠিন পরীক্ষাই দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit