সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

এশিয়া কাপে ভারতের শুভ সূচনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে শুরু হওয়া নারী এশিয়া কাপ ২০২২-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৪১ হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা করলো ভারত নারী ক্রিকেট দল। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ভারত। 

যদিও টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৩ রানে তারা হারিয়ে ফেলে স্মৃতি মান্ধানার উইকেট। পরে ৭ বলে ৬ রান করে সুগান্ধিকা কুমারীর বলে নীলাক্ষি ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মাও ফিরে যান দ্রুতই। দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন জেমিমাহ রদ্রিগেজ।  

৩০ বলে ৩৩ রান করা কৌরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রানাসিংহে। অন্য প্রান্তে অবশ্য ফিফটি তুলে নেন কৌর। ১১ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করেন তিনি। ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাটে করতে নেমে ১৮.২ ওভারে  মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। তাদের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ১১ বলে ৫ রান করে চামারি আতাপাত্তু দীপ্তি শর্মার বলে ফিরলে। এরপর রীতিমতো ধ্বস নামে লঙ্কানদের ব্যাটিংয়ে। ৬১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।  সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা, ১০৯ রান তুলতেই অলআউট হতে হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit