মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৮৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় শনিবার বেলা ১১টার দিকে মোটর পিকআপ ভ্যানের চাপায় ইমতিয়াজ আপন (৩৭) নামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ওই কর্মকর্তা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিকআপ চাপা দিলে তিনি মারা যান। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত ইমতিয়াজ আপন জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট গ্রামে বসবাস করতেন ও সোনালী ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া টি.এ রোড শাখার সিনিয়র ক্যাশ অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। 
নিহতের পিতা নিজাম উদ্দিন জানান, শনিবার সকালে ইমতিয়াজ আপন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর পেট্টোল পাম্প থেকে মোটর সাইকেলে জালানী তেল ঢুকিয়ে মহাসড়কে উঠার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে আপন মোটর সাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/সন্ধ্যা ৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit