সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সাফজয়ী খাগড়াছড়ির তিন কৃতি ফুটবলার ও সহ-কারি কোচকে পুনাকের সংবর্ধনা  

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৪১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাফজয়ী নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২এর চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত খাগড়াছড়ি জেলার তিন কৃতি ফুটবলার  আনাই মগিনী, আনুচিং মগিনী, মনিকা চাকমা ও নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমা কে  পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলার পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০সেপ্টেম্বর ২০২২ইং) বিকাল ৩টার দিকে  খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে পৌঁছালে পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম,  ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহেনা ফেরদৌসী পুনাকের নেতৃবৃন্দ  তাদের ফুল দিয়ে বরণ করে নেন।সাফজয়ী তিন  কৃতি ফুটবলার ও সহকারি কোচ পুনাকের  ফুলেল শুভেচ্ছায় ও ভালবাসায় সিক্ত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ  নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম। এসময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে এম এইচ এরশাদ,সহ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর নেতৃবৃন্দ সহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট, বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন প্রধান অতিথি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম ও পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/দুপুর ১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit